1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোটগ্রহণ।
রবিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ।
দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নিয়েছে। বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যুতে এক আসনে ভোট স্থগিত করা হয়েছে।
নরসিংদী-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল ও কিশোরগঞ্জ -৬ আসনে বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট সাময়িক স্থগিত করা হয়েছে।
এছাড়া অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৫৮২ জন। নির্বাচনে অংশ নিয়েছেন মোট এক হাজার ৮৯৫ প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews