1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

শুরু হয়েছে নতুন বছর। এখনো ফুটবল জগতে তেমন আশা জাগানিয়া খবর নেই। শীতকালীন দলবদলে শুরু হলেও উত্তাপ ছড়ানোর মতো কোনো খবর নেই। তেমনি ক্লাব ফুটবলও কিছুটা স্থবির। এরই মাঝে কিছুটা হলেও ফুটবল বিশ্বকে স্বস্তি দিচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সূচি।

চলতি বছরের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক। সেখানে রয়েছে ফুটবলের ইভেন্টও। সেই আসরের জন্য চলতি মাসেই কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাঠে নামবে এই দুই দেশ। কনমেবলের ১০ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। সেখান থেকে সেরা দুই দল যাবে প্যারিস অলিম্পিকে।

বাছাইপর্বে গ্রুপ-এ তে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া এবং ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ-বি তে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে এবং পেরু।

২১ জানুয়ারি আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ২৪ জানুয়ারি তাদের প্রতিপক্ষ পেরু। দুই ম্যাচ বিশ্রাম শেষে ৩০ জানুয়ারি আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি। আর ২ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।

অন্যদিকে ২০১৬ অলিম্পিকে স্বর্ণ পাওয়া ব্রাজিল দল বলিভিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ তারিখ। এরপর ২৬ তারিখ তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২৯ তারিখ সেলেসাওরা প্রতিপক্ষ ইকুয়েডর। আর স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ১ ফেব্রুয়ারি।

অলিম্পিক এবং অলিম্পিক বাছাইয়ের ম্যাচগুলোতে খেলবে দেশগুলোর যুবদল। তবে জাতীয় দল থেকে তিনজন খেলোয়াড়কেও দলে নেয়ার সুযোগ পায় দলগুলো। আর কোয়ালিফাই রাউন্ড শেষে এই সুযোগ নিতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার যুবদলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তার প্রত্যাশা আর্জেন্টিনা অলিম্পিকে কোয়ালিফাই করলে অংশ নেবেন আর্জেন্টাইন ফুটবলের দুই বড় নাম লিওনেল মেসি এবং অ্যাঞ্জেলো ডি মারিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews