1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জনগণের আকাঙ্খা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নড়চড় হয়নি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চর্চার আগ্রহ ও তা পূরণের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়ক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়ে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তবে হোয়াইট হাউস আয়োজিত ব্রিফিংয়ে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গত ১ জানুয়ারি ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। রাজধানী ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অন্য আসমিরা হলেন, গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। তাদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এক প্রশ্নের জবাবে কিরবি বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারার প্রতি বাংলাদেশের নাগরিকদের আকাঙ্খা পূরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা ও ধারা সমুন্নত রাখতে বিশ্বব্যাপী প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। সেই সঙ্গে মুক্ত এবং গতিশীল গণতন্ত্র নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনকে একতরফা উল্লেখ করে বিরোধীদলের ওপর সরকারের অব্যাহত দমননীতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে জন কিরবিকে প্রশ্ন করা হয়।

প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রশ্নের জন্য আহ্বান জানালে ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করে হোয়াইট হাউস সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশের একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচন ঘিরে যেভাবে বিরোধীদলের ওপর আক্রমণ-গ্রেপ্তার-দমননীতি প্রয়োগ করা হয়েছে তাতে নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে এক প্রতিবেদনে বলেছে, বিরোধীদলের ওপর সরকারের পৈশাচিক আক্রমণ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন প্রশাসনের বিশ্বব্যাপী সুষ্ঠু গণতন্ত্রিক ধারা প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিলো বাংলাদেশ। এর আগে আপনি বলেছিলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্খার প্রতিফলনে যা করা দরকার তা-ই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন। বিশ্বব্যাপী বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রচারের চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে সে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

এমন প্রশ্নের জবাবে কিরবি বলেন, ‘অবশ্যই আমরা এখনো বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি। বাংলাদেশের জনগণের আকাঙ্খা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নড়চড় হয়নি। আমাদের সেই প্রত্যাশাটি হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করা।

দ্বিতীয় এক প্রশ্নে ওই সংবাদকর্মী জানতে চান, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। (ইংরেজি) নববর্ষের প্রথম দিনে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এটা সবার ধারণা যে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণতার শিকার হয়েছেন ড. ইউনূস। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা প্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসা ড. ইউনূসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কী না?

সরাসরি উত্তর দেয়া এড়িয়ে গিয়ে, জন কিরবি বলেন, তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং পরবর্তীতে লিখিতভাবে তার উত্তর জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews