1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ২১ মামলার আসামি সহ ৬ ডাকাত গ্রেফতার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ফরিদপুরে ২১ মামলার আসামি সহ ৬ ডাকাত গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :

ফরিদপুরের সালথায় একইরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় ২১ মামলার আসামি ডাকাত মিজানুর মাতুব্বর মিজান (৫০) সহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির সরঞ্জাম সহ মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে বেলা ১২টার দিকে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন- বাবুল শেখ (৩৫), ইয়াদ আলী (৪৬), শাকিবুল শেখ (২০), নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২)। তাদের সকলের বাড়ি সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।

তাদের নিকট থেকে ডাকাতি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ৬০ হাজার টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, ছুরি, টিন কাটার ও শাবল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৮ ডিসেম্বর রাতে ৯ জনের একদল ডাকাত দু’দলে ভাগ হয়ে সালথার দিয়াপাড়া গ্রামে কাজী রাকিবুল ইসলাম, কাজী রবিউল ইসলাম ও সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতি করে। এসময় ওই তিন বাড়ি থেকে তারা নগদ টাকা সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় কাজী রাকিবুল ইসলাম বাদি হয়ে পরেরদিন সালথা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, সালথা থানা পুলিশের একটি চৌকস দল মামলার তদন্তে নেমে প্রথমে সালথার বড়দিয়া বাজার থেকে বাবুল শেখকে গ্রেফতার করে। পরে বাবুলকে জিজ্ঞাসাবাদে অন্যান্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ ফায়েজুর রহমান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্কর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews