1. admin@thedailypadma.com : admin :
করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত হয়েছে বাংলাদেশে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত হয়েছে বাংলাদেশে

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ Time View

করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত হয়েছে বাংলাদেশে। করোনাভাইরাসের নতুন এই উপ-ধরনটি এর আগের যেকোনো উপ-ধরনের চেয়ে বেশি সংক্রামক অর্থাৎ খুব দ্রুত মানুষ আক্রান্ত করতে পারে। ফলে অনেক দেশে জ্যামিতিক হারে বাড়ছে জেএন.১ এর সংক্রমণ।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাওয়া যাচ্ছে নতুন উপ-ধরনের আক্রান্ত রোগী।

জেএন.১ উপ-ধরন খুব বেশি সংক্রামক হলেও এই ভাইরাস কিন্তু মানুষকে সহজে দুর্বল করে ফেলতে পারে না। ফলে আক্রান্ত রোগীকে খুব কমই হাসপাতালে ভর্তি হতে হয়।

বাংলাদেশে জেএন.১ উপ-ধরনের রোগী পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা: তাহমিনা শিরিন।

তিনি জানান, নমুনা পরীক্ষা করার পর পাঁচজনের মধ্যে জেএন.১ উপ-ধরনের আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এই পাঁচজনের বাস ঢাকা ও ঢাকার বাইরে বলে অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন।

জেএন.১ উপ-ধরনের আক্রান্ত পাঁচজনের কেউই দেশের বাইরে ছিলেন না বলে নিশ্চিত করেছেন অধ্যাপক তাহমিনা শিরিন। তিনি জানান, তারা দেশেই ছিলেন।

চিকিৎসকরা বলেছেন, এই পাঁচজনের কেউ দেশের বাইরে না থাকায় এটা বলা যায়, যারা দেশের বাইরে ছিলেন তাদের থেকে ভাইরাসটি এই পাঁচজনের মধ্যে এসেছে। অর্থাৎ নতুন উপ-ধরনের আক্রান্ত আরো অনেকে আছেন যারা হয়তো পরীক্ষা করাননি অথবা তাদের নমুনার জেনোম সিকোয়েন্স করা হয়নি। আরো বেশি নমুনা জেনোম সিকোয়েন্স করা হলে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তরা আরো বেশি শনাক্ত হতে পারতো।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ৬২ শতাংশই জেএন.১ উপ-ধরনে আক্রান্ত। অন্যদিকে লন্ডনে প্রতি ১৬ জনে একজন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

এদিকে, করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বৃদ্ধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন রোগীদের করোনা টিকার চতুর্থ ডোজ দিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতরও এই শ্রেণির লোকদের টিকা নিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া সার্জারি করার আগে কেবল করোনা লক্ষণ থাকলে এমন রোগীদের করোনা পরীক্ষা করিয়ে সার্জারি করার পরামর্শ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের সবাই ঢাকায় বাস করেন। দেশে করোনা শনাক্তের হার ৪.৯২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews