1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে পঞ্চকবির গান নিয়ে সংগীত পরিবেশন ও আড্ডা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

ফরিদপুরে পঞ্চকবির গান নিয়ে সংগীত পরিবেশন ও আড্ডা

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে কনকনে তীব্র শীত ও রাতের ঘন কুয়াসাকে উপেক্ষা করে পঞ্চকবির গান শুনতে সংগীত পিপাসু , কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত হয়েছিলেন ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার মিলনায়তনে।


শুক্রবার(২৬ জানুয়ারী) রাতে পঞ্চকবির গান নিয়ে সপ্তকের প্রথম আয়োজনে গানের আড্ডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সৈয়দ সাখাওয়াত হোসেন।
অনুষ্টানে শিল্পী সৈয়দ সাখাওয়াত হোসেন – ও আমার দেশের মাটি, প্রতিদিন আমি, নহ মাতা নহ কন্যা, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রান, তুমি কি কেবলই ছবি, আমি ঝড়ের রাতে, সেদিন দুজনে, তোমার গীতি, আজি গোধূলি লগনে, তোমার অসীমে, আমার জীবনী প্রাত্র, গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ গানগুলো একে একে পরিবেশন করেন।
ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে সংগীত পরিবেশনের মাঝে অনুষ্ঠিত আড্ডায় বক্তব্য রাখেন প্রবীণ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক এম এ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, কবি শওকত আলী জাহিদ, সঙ্গীত শিল্পী শাহনাজ পারভীন, বাদল দাস, স্টিফ তূর্য, নন্দিতা ঘোষ,কামাল হোসেন মিস্টু সহ অন্যান্যরা । অসাধারন সঞ্চালনায় পুরো অনুষ্টানটিকে প্রানবন্ত করে তোলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই কবীর খোকন।
অনুষ্টান শেষে আড্ডার আয়োজক সপ্তকের আসাদুজ্জামান লাবলু জানান, বাংলা গানের ঐতিহ্য ও বিশাল ভান্ডার বয়েছে আমাদের, তাই বিশুদ্ধ বাংলা সংগীতকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে পঞ্চকবির গানসহ বাংলা গান তুলে ধরাই সপ্তকের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews