1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহোরের সুলতান ছিলেন।

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষেক ঘটলো তার। ৬৫ বছর বয়সী সুলতান দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার (৩১ জানুয়ারি) নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।

পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশটির অন্যতম ধনী ব্যক্তি সুলতান ইব্রাহিম। তার ব্যবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে টেলিকম এবং পাওয়ার প্লান্ট পর্যন্ত বিস্তৃত। এই রাজার আনোয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিশ্লেষকরা মনে করেছেন, তার শাসন শক্তিশালী ইসলামি বিরোধিতার মুখোমুখি হওয়া আনোয়ারের ঐক্য সরকারকে আরও শক্তিশালী করবে।

১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এর পর থেকে জাতিগত মালয় রাজ্যের নয়জন শাসক এই ধরনের ব্যবস্থার অধীনে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে। দেশটিতে মোট রাজ্য ১৩টি। এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র নয়টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শিকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলো একত্রিত না করা পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews