1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না: কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে মীর এরশাদ আলী বলেন, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে মূল সমস্যাটা সমাধান করতে হবে। আমরা মনে করি, রোহিঙ্গা পুশইন বা পুশআউট কোনো সমাধান নয়, একটি দীর্ঘস্থায়ী সমাধান দরকার, এটা তাদের (মিয়ানমার) করতে হবে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে, জনবল বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিও বাড়ানো হয়েছে। বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটারিং করছি। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মীর এরশাদ আলী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমরা কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলতে চাই।

এর আগে, সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য রেখে স্বাক্ষর করেন। এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews