1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

পাকিস্তানে ভোটের দিন পুলিশের গাড়িতে বোমা হামলা, ৪ কর্মকর্তা নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View
আজ পাকিস্তানে চলছে সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে টানা বিকাল ৫টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) পর্যন্ত। আর সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের এই দিনে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে অন্তত চার পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান বা ডিআই খান শহরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আরও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের গাড়িটি কালাচি থানার আওতাভুক্ত অঞ্চলে মোতায়েন ছিল। টহল দলটি গ্রাহ আসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিল। একজন সাব-ইন্সপেক্টর এবং অন্যান্য কর্মীরা ওই গাড়িতে ছিলেন।
বোমা হামলার পর এলাকায় নির্বিচারে গুলি চালানোর খবর পাওয়া গেছে। শহীদ কর্মকর্তাদের মরদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেছে।
দেশটির ১৬তম সাধারণ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের লক্ষ্য করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলাসহ সহিংসতার ঘটনা ঘটে।
জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ডেরা ইসমাইল খান শহরের চোদওয়ান পুলিশ স্টেশনে হামলা হয়। এতে ১০ পুলিশ সদস্য নিহত এবং আরও ছয় জন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews