1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে বাংলাদেশে আসছে মিয়ানমারের জাহাজ

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা সদস্য ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে প্রতিবেশি দেশটির একটি জাহাজ বাংলাদেশে আসছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজারে আসবে মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজটি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে শনিবার জাহাজ এসে পৌঁছাবে বলে মিয়ানমার আমাদের জানিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা সব মিয়ানমারের নাগরিককে কক্সবাজারে নেয়া হবে। এরপর জাহাজটি যেহেতু খব বড় হওয়ায় উপকূলের কাছে আসতে পারবে না। তাই ছোট ছোট নৌকা বা ট্রলারে করে তাদের জাহাজে তুলে দেয়া হবে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে রয়েছেন।

মিয়ানমার থেকে যেই জাহাজটি পাঠানো হচ্ছে এ ধরনের সামরিক জাহাজের সক্ষমতা প্রায় ৫০০ জন বহন করা। ফলে বাংলাদেশে পালিয়ে আসা সবাইকে এই জাহাজে পাঠানো সম্ভব বলে জানান কর্মকর্তারা।

এর আগে, বৃহস্প‌তিবার সাপ্তা‌হিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ব‌লেন, মিয়ানমা‌রের চলমান সংঘাতের কার‌ণে বাংলা‌দে‌শে আশ্রয় নেয়া সেনা সদস‌্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তা‌দের গভীর সমুদ্র দিয়ে দে‌শে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় দুই ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews