1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশের তিন ফরম্যাটের নেতৃত্বের ভারই দেয়া হয়েছে শান্তকে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

বাংলাদেশের তিন ফরম্যাটের নেতৃত্বের ভারই দেয়া হয়েছে শান্তকে

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে গেছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটের নেতৃত্বের ভারই দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর এ বছরের মতো শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতদিন এই দায়িত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে। তার চোখের সমস্যা ও অন্যান্য কারণে ‘অ্যাভেইলেবেলেটি’ নিয়ে অনিশ্চয়তা থাকায় শান্তকে বেছে নেয়ার কথা জানিয়েছে বোর্ড।

গেল বছর ওয়ানডে বিশ্বকাপে দল যাওয়ার আগেই সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্বে থাকতে চান না তিনি। বিশ্বকাপের পর ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হয়েছিল শান্তকে। এবার সেই নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক করা হলো।

এখনও পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews