1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

কয়েকদিনের নানা নাটকীয়তার পর পাকিস্তানে জোট সরকার গঠন করতে যাচ্ছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল। আর নতুন এই সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতেই ইসলামাবাদে দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এই দলগুলোই দুই বছর আগে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎ করে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। যদিও এতদিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। এদিন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থীরও নাম ঘোষণা করা হয়। সেখানে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন নওয়াজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিএমএল-এনের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বলেন, শাহবাজের বড় ভাই নওয়াজ শরিফ তাকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

মরিয়মের বক্তব্য অনুযায়ী, নওয়াজ শরিফ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে নেপথ্যে থেকে সহায়তা করার পাশাপাশি দলীয় বিষয়গুলো সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন।

এর আগে নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর রোববার (১১ ফেব্রুয়ারি) লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসায় দুই দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দুই দলই জানায়, পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐকমত্যে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল আলোচনা। প্রথমদিকে পিপিপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাওয়া হচ্ছিল।

এসব বিষয় নিয়ে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ও গতকাল পিপিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। পরে গতকাল বিলাওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, তিনি নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। কেন্দ্রে পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবেন তারা। তবে সরকারে থাকবেন না। কেন্দ্রে মন্ত্রিসভায় থাকার ইচ্ছাও নেই তাদের। তার ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রাতে বৈঠকে বসেন পিএমএল-এন, পিপিপি, এমকিউএম-পি ও পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) নেতারা। ওই বৈঠক শেষে জোট সরকার গঠনের ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews