1. admin@thedailypadma.com : admin :
স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ Time View
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসা ব্যবস্থা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারাই আমার প্রথম লক্ষ্য। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাং (চট্টগ্রাম) শহরে ভিড় করবে না। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।’
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কোনো রোগী চিকিৎসকের কারণে ভুল চিকিৎসার শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের চিকিৎসা সেবা নিতে যাতে কোনো বিড়ম্বনা না হয়, সেই লক্ষে আমি কাজ করছি।
গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন।
এসময় টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিনসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews