1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫০ Time View

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।

বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগের ফিফটিতে ৪৮ ওভার ৫ বলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব নেন ৩টি করে উইকেট।

২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন টাইগার ব্যাটাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন শান্ত।

৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৩৭ বলে ৩৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। লঙ্কান বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

দুজনেই তুলে নেন ফিফটি। এরপর আরও আগ্রসী ব্যাটিং করতে থাকেন শান্ত-মুশফিক। মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন টাইগার কাপ্তান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

শান্ত ১২৯ বলে ১২২ ও মুশফিক ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews