1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বান্দরবানে পুলিশ ও বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ব্যাপক গোলাগুলি চলছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বান্দরবানে পুলিশ ও বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ব্যাপক গোলাগুলি চলছে

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View

বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজার, হাসপাতালের পেছনে ও পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায়  সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই এই গোলাগুলি শুরু হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, আজ রাত ৮টা থেকে গোলাগুলি চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।

স্থানীয়রা জানান, প্রচণ্ড গোলাগুলি চলছে। সন্ত্রাসীরা বাজারের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চতুর্দিকে গুলিবর্ষণ করছে। থানচি থানার দিকে গুলি করে করে অগ্রসর হচ্ছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews