1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ঈদের দিনে কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

সকালে নামাজের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন শুরু করেছে সারা দেশের মানুষ। এদিন কারাগারেও ঈদের আমেজ বিরাজ করছে।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও ঈদের দিন মুড়ি, পায়েস, পোলাও-মাংসসহ বেশ কয়েকটি পদ থাকছে কারাবন্দিদের জন্য।

কারা সূত্রে জানা যায়, সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তা স্টাফসহ বন্দিরা একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও যে বন্দিরা ময়দানে আসেননি, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে নামাজ আদায় করেছেন।

ঈদের দিনের শুরুতে বন্দিরা খেয়েছেন মুড়ি ও পায়েস। দুপুরের ছিলো পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ছিলো খাসির মাংস। পাশাপাশি দেয়া হবে মিষ্টি, কোমল পানীয়, শসা ও লেবু। সবশেষে থাকছে পান-সুপারি। রাতে দেয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।

সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি থাকবে।

কারা কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এবার ঈদুল ফিতর উপলক্ষে কারাবন্দিদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews