1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৪২ Time View

পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই। এরপরও বারবার পয়লা বৈশাখের অনুষ্ঠানে হামলা আসার কারণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (১৩ এপ্রিল) রমনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে বৈশাখের সকল অনুষ্ঠান শেষ করতে হবে। এসময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ ডিএমপির অন্যান্য ইউনিট।

কমিশনার বলেন, ২০০১ সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেয়া হয়। কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ। এ কারণে বার বার এ আয়োজনে আঘাত হানা হয়েছে। জঙ্গি হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূলে, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরসহ আরও বেশ কিছু জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। ডিএমপির পক্ষ থেকে সব অনুষ্ঠান ঘিরেই ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, অনুষ্ঠান এলাকা সিসিটিভি দ্বারা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ওয়াচটাওয়ার, ড্রোনের মাধ্যমে আশ-পাশের এলাকায় নজরদারি করা হবে। পুরো এলাকা বিশেষ ইক্যুইপমেন্ট ও ডিএমপির ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। ইতোমধ্যো কাজ শুরু হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। রমনার প্রবেশমুখে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ভেতরে-বাইরে সাদা পোশাকে ডিবি, এসবি অন্য গোয়েন্দা সংস্থার কর্মীরা তৎপর থাকবে। বিকেল ৫টা পর্যন্ত রমনা পার্কে প্রবেশের সুযোগ পাবেন। এরপর কেউ প্রবেশ করতে পারবেন না।

তিনি বলেন, পর্যটকদের সহায়তার জন্য ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে, লেকে নৌ পুলিশের টিম, মেডিক্যাল টিম, লস্ট এন্ড ফাউন্ড সেন্টার, রক্তদানের বুথ থাকবে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews