1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

তেহেরানে বন্ধ করে দেয়া হয়েছে আকাশপথ

  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি প্রধান শহরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরা।

খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরান, বড় শহর ইসফাহান ও শিরাজ শহরে ফ্লাইট স্থগিত করা হয়। এছাড়া আরও কয়েকটি শহরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে আকাশপথও।

এর আগে এবিসি নিউজের বরাতে আল জাজিরা জানায়, ইরানের একটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছেন সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পাল্টা হামলা না চালাতে অনুরোধ করেছিল ইসরায়েলকে। এর মধ্যেই দেশটি ক্ষেপণাস্ত্র হামলা চালাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews