1. admin@thedailypadma.com : admin :
রাজধানীতে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

রাজধানীতে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ Time View

রাজধানীর ওয়ারী গুলিস্তান টোল প্লাজার পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গিয়ে আলমগীর শিকদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে নিয়ে আসা পথচারী মো. আনোয়ার হোসেন জানান, গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. রবিউল আলম শিকদার জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমার ভাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews