1. admin@thedailypadma.com : admin :
স্টপেজ দাবিতে ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

স্টপেজ দাবিতে ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৬১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’ ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি পালন ফরিদপুরের বিভিন্ন সংগঠন। এসময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

রোববার (৫ মে) ভোর ৫ টা ১৫ মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

রাজবাড়ী থেকে ভোর পাঁচটা ৪০ মিনিটে ফরিদপুর এসে পৌছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালক সহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান।

বিক্ষোভের মুখে এসময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে অবস্থানকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন।

রেলওয়ে সূত্র জানায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিক ভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews