1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪৬ Time View
তীব্র দাবদাহের মধ্যে পূর্ব সুন্দরবনের গহীনে লাগা আগুন এখনো নেভেনি। এরইমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে। অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরাও আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস এলেও কিছু কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আজ ভোর থেকে আগুন নেভাতে কাজ করছে পাঁচটি ইউনিট।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়।
বর্তমানে ওই এলাকায় কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নতুন এলাকায় ছড়িয়ে যাতে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখছে দমকল বাহিনী।

এদিকে বনরক্ষী ও স্থানীয়রা জানিয়েছেন, লতিফের ছিলা এলাকার অনেক জায়গা জুড়ে আগুন লেগেছে। বনের মাটিতে পড়ে থাকা বিভিন্ন গাছের পাতার স্তুপের মধ্যে আগুন জ্বলছে। অন্তত ৫০টি জায়গায় আগুন জ্বলছে বলে দাবি তাদের।
আগুন নেভাতে যাওয়া সিপিজি সদস্য মণিময় মণ্ডল বলেন, আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য গতকাল সন্ধ্যার মধ্যে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আমরা শুকনো গাছ অপসারণ করেছি। বিভিন্ন স্থানে ছোট ড্রেন কেটে রেখেছি।
আগুনের পরিমাণ, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews