1. admin@thedailypadma.com : admin :
ঈদুল আজহার পর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস নিতে হবে না: শিক্ষামন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

ঈদুল আজহার পর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস নিতে হবে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৫৬ Time View

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, ঈদুল আজহার পর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস নিতে হবে না।

তিনি বলেন, অতিমাত্রায় চাপের মধ্যে সবদিন শ্রেণিকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে খুব বেশি ভালো ফল হবো, তা না। এটা সাময়িক বিষয়। আশা করছি, ঈদুল আজহার পরে হয়তো বা এটা চলমান রাখতে হবে না, আশা করছি।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ছুটি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেব। বর্তমান পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে, একটি নির্দিষ্ট সময় দেয়ার জন্য শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। আরও কিছু বিষয় ছিল। যেহেতু আমরা প্রায় ৯টি কর্মদিবস পাইনি সেহেতু আমরা চেষ্টা করছি, শনিবারে স্কুল খোলা রাখার মাধ্যমে সেই কর্মদিবসগুলো যেন পাই। সেজন্য এ ব্যবস্থা। তবে এটা সাময়িক।’

মন্ত্রী আরও বলেন, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেয়ারও প্রয়োজন আছে। আবার শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কি না- সেটা দেখার বিষয় আছে।

মন্ত্রী আরও বলেন, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেয়ারও প্রয়োজন আছে। আবার শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কি না- সেটা দেখার বিষয় আছে।

এর আগে ৫ মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে সাপ্তাহিক ছুটি শনিবারও চলবে পাঠদান। ৪ মে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews