1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের উত্তরাঞ্চলে ৭৫টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪৭ Time View
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হওয়ার পর শুক্রবার বিকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৭৫টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন রকেট প্রতিহত করেছে।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আপার গ্যালিলিতে একটি রকেটের আঘাতে আহত দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সাফেদের জিভ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছে এমডিএ।

যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা।
খবর অনুসারে, হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গোলান মালভূমির কাটজরিন সম্প্রদায় এবং লেবানন সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়। কাটজারিন লেবানন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও বেশি (১২ মাইল) দূরে অবস্থিত।
এর আগে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের একটি উপকূলীয় গ্রামে তিনটি পৃথক ড্রোন হামলায় দুই সিরীয় নাগরিকসহ তিনজন নিহত হয়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews