1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভারতে রাজনৈতিক ভূমিকম্প হবে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৩৫ Time View
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভারতে রাজনৈতিক ভূমিকম্প হবে। পরিবারতান্ত্রিক রাজনীতিক দল ও তাদের নেতারা ধ্বংস হয়ে যাবে। দেশ কোথায় যাচ্ছে, আর দল কোথায় যাচ্ছে, এসব দেখে তাদের নেতাকর্মীরাও হাঁপিয়ে উঠেছে। গতকাল বুধবার পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্ত মথুরাপুর এলাকায় এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নরেন্দ্র মোদি বলেন, আপনাদের জমি জায়গা অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস কেন সিএএর এত বিরোধিতা করছে, কেন এত মিথ্যা রটাচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের জায়গা দিতে চায়। হিন্দু, মতুয়া সমাজের লোকদের তৃণমূল এখানে রাখতে দিতে চায় না। কিন্তু চিন্তা করবেন না। ৪ জুনের পর তৃণমূলের হাওয়া বেরিয়ে যাবে। মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে অধিকার পাইয়েই ছাড়ব। এটা মোদির গ্যারান্টি। সব শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব মিলবে। ৪ জুনের পর আগামী ছয় মাসে দেশে বহু বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে।
পরিবারতান্ত্রিক রাজনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, আপনারা ভারতে ১০ বছরের বিকাশ যাত্রা দেখেছেন। ভারতের কোটি গরিব মানুষ জীবনের ন্যূনতম সুবিধা পেতেন না। না খেয়ে মৃত্যু হতো। কোটি মানুষের মাথায় ছাদ ছিল না, মহিলাদের জন্য শৌচালয় ছিল না। সব থেকে বড় দুর্ভাগ্য ছিল, এই সমস্যা মেটানোর জন্য চেষ্টাও হতো না। পরিবারতান্ত্রিক রাজনীতি মানুষকে শেষ করে দিয়েছে। তবে ভারত এখন এগিয়ে চলেছে। গোটা বিশ্ব দেখছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, জনতাই বলছে, বিজেপির জয় এবার কতটা জোরদার হতে চলেছে। আপনাদের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে, বিজেপির জয় কতটা শক্তিশালী হতে চলেছে। আমাকে বলা হয়েছে, পরশু ঘূর্ণিঝড়ের কারণে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মঞ্চ বানানোর সমস্যা ছিল। শেষ মুহূর্তে আপনারা খোলা আকাশের নিচে জড়ো হয়েছেন। এত কম সময়ে, এত বড় সভার আয়োজন মুখের কথা নয়। আপনাদের ধন্যবাদ। চব্বিশের এই নির্বাচনে পশ্চিমবঙ্গে এটাই আমার শেষ সভা। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মানুষ রোড শোতে যে ভালোবাসা দিয়েছেন, তা মাথায় তুলে রাখব। আমি সেই দৃশ্য কখনো ভুলব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews