1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এবার হলিউডেও অভিষেক হয়ে গেলো মেসির - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

এবার হলিউডেও অভিষেক হয়ে গেলো মেসির

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫৪ Time View

দেখতে দেখতে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। হয়তে এবারের কোপা আমেরিকা দিয়েই জাতীয় দলের ইতি টানবেন তিনি। ফুটবলকে বিদায় জানানোর পর কি করবেন মেসি? এমন প্রশ্ন উঠলেও এই বিষয়ে খোলাসা করে কখনো কিছুই জানাননি তিনি।

হয়তো ফুটবলের সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দিবেন মেসি। পাশাপাশি সিনেমায়ও তাকে দেখা যেতে পারে। অবাক করার মতো হলেও সত্যি তাই হতে যাচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিজ্ঞাপনের মডেল হিসেবে বহুবার দেখা গেছে। যুক্তরাষ্ট্রে এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশিই উপস্থাপন করছেন আর্জেন্টাইন তারকা।

এবার হলিউডেও অভিষেক হয়ে গেলো মেসির। ব্যাড বয়েসের চতুর্থ সিক্যুয়েল ‘ব্যাড বয়েস: রাইড অর ডাই’ এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে।

মঙ্গলবার (২৮ মে) হুপ সেন্ট্রাল তাদের পেজে ব্যাড বয়েস সিনেমার চতুর্থ সিক্যুয়েলের ট্রেইলার প্রকাশ করে। তাতে সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায়। তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সিনেমাটির ট্রেইলারে দেখা যায়, ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার। তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাঁফ ছেড়ে বাঁচবেন সেই সময় দরজায় ঘন্টা বাজে।

দরজা খুলেই অবাক হয়ে যান দুজন। দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেসিকে এ সময় ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে। যা মেসিভক্তদের জন্য তাজ্জব বনে যাওয়ার মতোই বিষয়। এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে মোটামুটি ইংরেজি শিখে নিয়েছেন মেসি।

ব্যাড বয়েস সিনেমায় যদিও মেসিকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয়। সে হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা হিসেবে ধরে নেয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews