1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪১ Time View

প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর: বিবিসি

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন এবং তার গায়ে আঘাত করেন। এ ঘটনার পরই প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর বেশিকিছু জানানো হয়নি।

ফ্রেডিরিকসেনের ওপর এমন সময় হামলার এই ঘটনা ঘটল, যে দুইদিন পরেই দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন।

ডেনমার্কের টিভি২-এর খবরে বলা হয়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডিরিকসেনের দল। এখন পর্যন্ত এই দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতির দিকে।

প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে দেশটির প্রধানমন্ত্রী বরার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে ফিরলেও তাকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews