1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ,সঙ্গে ভেসে গেলো পাকিস্তানও - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ,সঙ্গে ভেসে গেলো পাকিস্তানও

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ। সঙ্গে ভাসিয়ে নিয়ে গেলো পাকিস্তানকেও। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্স-আপ পাকিস্তানকে।

শেষ রক্ষার আশায় লডারহিলের ম্যাচটির দিকে ওঁত পেতে বসে ছিলো পাকিস্তান। কারণ, ম্যাচটিতে কোনোভাবে আয়ারল্যান্ড জিতলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতো পাকিস্তানের। কিন্তু জয় কিংবা ড্র হলেই তাদেরকে টপকে সেরা আটে জায়গা করে নিত যুক্তরাষ্ট্র। অবশেষে শেষ রক্ষা হলো না পাকিস্তানের।

বৃষ্টি বাধায় প্রার্থনা বৃথা গেছে পাকিস্তান সমর্থকদের। কারণ, ম্যাচ অফিসিয়ালদের কয়েক দফা মাঠ পরিদর্শনেও মাঠে গড়ানো যায়নি ম্যাচটি। শেষ পর্যন্ত কাট-অফ টাইমে স্থানীয় সময় ২টা ১৬মিনিটে ৫ ওভারের ম্যাচ হওয়ার কথা জানিয়েছিলো আইসিসি। তবে আরেক দফা বৃষ্টি নামায় সেটি আর সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়াল।

এদিকে আগে থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঝুলিতে আরো ১ পয়েন্ট জমা হয়েছে। এতে এখন তাদের মোট পয়েন্ট ৫। তাতে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট পেলো তারা।

অন্যদিকে সমান দুই পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে আছে যথাক্রমে পাকিস্তান-কানাডা। এছাড়া ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে আইরিশরা। এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা। আসরের বাকি ম্যাচগুলো তাদের জন্য এখন স্রেফ আনুষ্ঠানিকতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews