1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার পদ্মা সেতুতে একদিনে ৫ কোটি টাকা টোল আদায়

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আর এতে সেতুতে বেড়েছে টোল আদায়।

শুক্রবার (১৪ জুন) পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যান পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

শনিবার (১৫ জুন) সকালে লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে ছিল লম্বা লাইন। এ পথে প্রাইভেটকার, মাইক্রো, বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে চলছে মোটরসাইকেল। ভোর থেকে যানবাহনের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। তবে কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতু কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। দুপাশের এক্সপ্রেসওয়েতেও ঝক্কিঝামেলাবিহীন যাতায়াত করছেন ঘরমুখো মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews