1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আইসিসির আচরণবিধি ভাঙার শাস্তি পেয়েছেন তানজিম হাসান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

আইসিসির আচরণবিধি ভাঙার শাস্তি পেয়েছেন তানজিম হাসান

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪১ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার শাস্তি পেয়েছেন তানজিম হাসান। বাংলাদেশের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তার নামের পাশে বসানো হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার অর্থাৎ ঈদের দিন সকালে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। দুর্দান্ত বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে লেগে যায় নেপাল অধিনায়ক রাহুল পাউডেলের। একটি বল করার পর রাহুলের দিকে তেড়ে যান তানজিম, করেন শারীরিক স্পর্শও। যা আইসিসির বিধিতে নিষিদ্ধ।

এই ঘটনায় মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে তানজিমের শাস্তির বিষয়টি জানায় আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি ২১ বছর বয়সী এই পেসার মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন তানজিম। ৪ ওভারে স্রেফ ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের ২১ রানের জয়ের নায়ক তানজিমই। এই জয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews