1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের দিল্লিতে গরমের জেরে অসুস্থ হয়ে দুই দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪৩ Time View
তাপপ্রবাহ থামার কোনো লক্ষণই নেই ভারতের দিল্লিতে। গরমের জেরে অসুস্থ হয়ে দুই দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের। রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি আরো ১২ জন। তাদের সবাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর অন্য হাসপাতালগুলোতেও ভর্তির সংখ্যা বাড়ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এক সরকারি হাসপাতালের সুপার ডা. অজয় শুক্লর বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ২২ জন। পাঁচজনের মৃত্যু হয়েছে।

১২-১৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ৬০-৭০ শতাংশ বেড়েছে।শুক্ল বলেন, ‘যদি এই ধরনের কোনো রোগীকে হাসপাতালে দেরিতে আনা হয়, একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করবে।

এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তা ছাড়াও হিট স্ট্রোকের লক্ষণগুলো অনেক সময় ঠিকভাবে ধরতে পারেন না অনেকে। ফলে বিপত্তি আরো বাড়ে।’অন্যদিকে আবহাওয়া ভবন জানিয়েছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না। উত্তর ভারতের বেশির ভাগ অংশে তাপপ্রবাহ চলবে আগামী ২৪ ঘণ্টা।

তারপর পরিস্থিতি কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। শুধু গরমই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে গরমে অসুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে অনেকের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews