1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী-বিশ্বস্ত বন্ধু

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬১ Time View

ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উভয় দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশই ‘ভিশন স্টেটমেন্ট’ অনুমোদন করেছে। আমরা ‘ডিজিটাল পার্টনারশিপ’ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্বর জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছি।

শনিবার (২২ জুন) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর গণমাধ্যমের সামনে একটি যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্যের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সাথে সম্পকর্কে বাংলাদেশ ব্যাপকভাবে মূল্যায়ন করে। বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত দ্রুত গতিতে বাড়ছে।

শেখ হাসিনা আরো বলেন, আজ আমাদের দুই পক্ষের খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। যেখানে আমরা পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়গুলোর মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদী থেকে পানি বণ্টন, বিদ্যুৎ ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের জনগণ ও দেশের উন্নতির জন্য একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews