1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি? দেখে নিন সময়সূচি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি? দেখে নিন সময়সূচি

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ১১৬ রানের টার্গেট ১২.১ ওভারে চেজ করতে পারলেই শেষ চারে নাম লেখাতে পারত বাংলাদেশ। কিন্তু সেটা আর হয়নি। এরপর সুযোগটা নেমে আসে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মধ্যে।

বাংলাদেশের জয়ে সেমির টিকিট কাটতে পারত অজিরা।  তবে বাংলাদেশকে হারিয়ে আরো একবার আফগানিস্তান নিজেদের জাত চেনালো দুর্দান্তভাবে।  অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারিয়ে তারা চলে গেল সেমিফাইনালে। সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে দ্বিতীয় দল হিসেবে সেরা চারে নাম লেখাচ্ছে আফগানরা।

মঙ্গলবার (২৫ জুন) সকালের ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো আইসিসির বৈশ্বিক ইভেন্টের সেমিফাইনালে পা রেখেছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আগামী ২৭ জুন ভোরে প্রোটিয়াদের পরীক্ষা নেবে আফগানরা।

আগে থেকেই নির্ধারিত ছিল সেমিফাইনালে গেলেই দ্বিতীয় সেমিতে লড়বে ভারত। আইসিসির সেই সূচি মেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হয়েছিল।

আইসিসির নিয়ম অনুযায়ী দুই সেমিফাইনালের মাঝে কেবল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচেই থাকবে রিজার্ভ ডে এর ব্যবস্থা। তবে ভারত এবং ইংল্যান্ড ম্যাচে নেই এমন ব্যবস্থা। সেমির জয়ী দলকে ফাইনালের ভেন্যুতে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত। এই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে।

সেমিফাইনাল ১ দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ২৭ জুন, ভোর সাড়ে ৬টা ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ
সেমিফাইনাল ২ ভারত বনাম ইংল্যান্ড ২৭ জুন, রাত সাড়ে ৮টা প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews