1. admin@thedailypadma.com : admin :
এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৮২ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে বোর্ডটি সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে।
আজ ৩০ জুন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আবহাওয়া অধিদপ্তরের সূত্র হতে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোন কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘন্টা কিংবা একঘন্টা দেরি হলে জরুরী পরিস্থিতি বিবেচনায়  উক্ত আধাঘন্টা কিংবা এক ঘন্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি অতীব জরুরী বিবেচনায় এনে এ অনুরোধ জানানো হলো।’

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। সুতরাং পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষাচলাকালে অতিরিক্ত সময় দিতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বন্যার কারণে স্থগিত হওয়া কারিগরি, মাদ্রাসা ও সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা দুয়েক দিনের মধ্যে তাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে।
উল্লেখ্য, আজ সকাল ১০ টায় সারাদেশে এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ও যানজটের কারণে নির্ধারিত সময়ে কোন কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews