
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠকে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী
তীব্র আন্দোলনে নয়াদিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির মাঠ গরম করে আবারও রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী। তার এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার (২১ জুলাই) কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালনের কর্মসূচি কেন্দ্র করে এই উত্তাপ ছড়িয়ে পড়ে।
স্বৈরাচারকে জবাব দেওয়ার হুঁশিয়ারি, দেশ মোদীর বাবার নয়
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের অভিযানের জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেছেন, এই দেশ মোদীর বাবার নয়, এটি ১৪০ কোটি ভারতীয়ের।
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষের পর মঙ্গলবারও (২১ জুলাই) শত শত আন্দোলনকারী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও প্রাদেশিক গভর্নরের কার্যালয়।
বিশ্বকাপ শেষ হতেই কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
এবারের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যতম সহ-আয়োজক ছিল কানাডা। কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই সেই প্রতিবেশীর ওপর বড় ধরনের বাণিজ্য শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা অধিকাংশ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। গাড়িশিল্প, অ্যালকোহলযুক্ত পানীয় এবং দুগ্ধজাত পণ্যে কানাডার অসদুপায় অবলম্বনের অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিল্লিতে ছাত্র আন্দোলনের পর মুখ খুললেন মোদী
মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষেসাফাই গাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোনার দাম আবার ৪ হাজার ডলার ছাড়াল, থাকবে কতদিন?
বিশ্ববাজারে সোনার দাম আবারও চার হাজার ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার খবর ছড়াতেই মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। এ ধরনের কূটনৈতিক আলোচনা মূল্যস্ফীতি কমাবে কি না, আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদহার নীতি কীভাবে পরিবর্তন করবে—এ নিয়ে চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা।
Leave a Reply