1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজনের মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৭ Time View

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। এদেরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং মোহাম্মদ আলী। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এবং মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান।

এ ঘটনার খবরে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে এসেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ী ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার সময় ১০০ গজ আসতে ৩৩ হাজার ভল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে। এতে চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন ২০ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews