1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি! - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি!

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৮ Time View

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সমস্যা নতুন কিছুই না। তবে বিগত এক যুগে খেলার মাঠেও পৌঁছেছে বৈরী এই সম্পর্ক। ২০১৩ সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দল দুটি। অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে ১৫ বছর ধরে পাকিস্তানে খেলতে যায় না ভারত। তবে আইসিসি ও এসিসির যেকোনো ইভেন্টে প্রায়ই দল দুটির লড়াই দেখা যায়।

এবার পাকিস্তানে খেলতে হতে পারে ম্যান ইন ব্লুদের। কেননা, পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেখানে যেতে আপত্তি টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের। সবশেষ এশিয়া কাপের মতই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। কিন্তু এই প্রস্তাবে সম্মত না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির মন্তব্য, ভারত খেলতে না গেলে তাদের ছাড়াই আইসিসির অনুমতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান।

এদিকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাতে দেশটির গণমাধ্যম এএনআই জানিয়েছে, বিসিসিআই চাচ্ছে এশিয়া কাপের মতো নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে খেলতে।

মূলত গত এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। ভারত দেশটিতে যেতে না চাওয়ায় হাইব্রিড মডেলে গড়ায় ৬ জাতির এই টুর্নামেন্ট। ফলে পাকিস্তানকে লোকসান গুনতে হয়েছিল। কিন্তু এবার সেই ভুল করতে চায় না পাকিস্তান। ভারতকে দেশটিতে খেলানোর জন্য বাড়তি নিরাপত্তা দেওয়াসহ তাদের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিয়েছে পিসিবি। কিন্তু এতেও রাজি না ভারত। পাকিস্তানের মাটিতে পা না রাখতে অনড় অবস্থানে রোহিত-কোহলিরা।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইসিসি এবার ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে খেলতে নাই যায়, আর আইসিসি যদি পাকিস্তানের প্রস্তাব মেনে নেয়; তাহলে ভারতকে বাদ দিয়েই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। ফলে ভারতের জায়গায় চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে শ্রীলঙ্কা। আর ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে ৮ দল নিয়েই নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews