1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রাজধানীসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

রাজধানীসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৬২ Time View

মৌসুমী বায়ু প্রবলভাবে রাজধানীসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (১৩ জুলাই) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার ও পরদিন রোববার (১৪ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, শুক্রবার সকাল থেকে দেশের আটটি স্টেশনে অতি ভারী ও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩০৯ মিলিমিটার।

তিনি আরও জানান, শনিবারের (১৩ জুলাই) পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। আর বৃষ্টিপাতের পরিমাণ কমলে দিনের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞপ্তিতে আগামী সোমবার (১৫ জুলাই) এর পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews