1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালিয়েছে

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩১ Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ২০ বছর বয়সী যুবক থমাস ম্যাথিউ ক্রুকস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালিয়েছেন বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআই বলছে, বন্দুকধারী এত গুলি চালাতে পেরেছে, যা বিস্ময়কর।

বন্দুকধারী গুলি চালানো শুরু করার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতো কিনা যে তিনি ছাদে ছিলেন- এমন প্রশ্নে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের স্পেশাল অ্যাজেন্ট ইনচার্জ কেভিন রোজেক বলেন, ‘এই মুহূর্তে এটিই আমাদের মূল্যায়নের বিষয়।’

রোজেক বলেন, ‘হামলাকারী যে এতগুলো গুলি চালাতে সক্ষম হয়েছে এটি বেশ বিস্ময়কর।’

পরে তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে রাজ্য পুলিশ জানিয়েছে, যেখানে সমাবেশ হয়েছে সেখানে পর্যবেক্ষণ করার দায়িত্ব সিক্রেট সার্ভিসের।

সমাবেশস্থলে এমন কিছু ছিল কিনা যা এর নিরাপত্তা জোরদার করতে বাধা দিয়েছে, প্রশ্নে লেফটেন্যান্ট কর্নেল বিভেনস সিক্রেট সার্ভিসের কাছে প্রশ্ন করতে বলেন।

বিভেনস বলেন, পুলিশ নিহত ও আহতদের শনাক্ত করেছে ,তবে তাদের নাম প্রকাশ করতে এখন প্রস্তুত নয়।

এফবিআই বলছে, ট্রাম্পের ওপর হামলার উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা।

পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় আহত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ‘ভালো আছেন’ বলে তার শিবির থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, তাকে যে গুলি করা হয়েছে তা তার ডান কানের ওপরের অংশে ভেদ করেছে।

হামলার ঘটনার পর দ্রুত সাবেক এই প্রেসিডেন্টকে সিক্রেট সার্ভিসের অ্যাজেন্টরা মঞ্চ থেকে সরিয়ে নেন। তখন দেখা যায় তার কান থেকে রক্ত পড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সব শ্রেণীর রাজনৈতিক নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।

বাইডেন বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা জঘন্য, জঘন্য।’

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক নির্বাচনী প্রচারে ট্রাম্পের ওপর হামলা হয়।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews