1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা

  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ Time View

আবার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার কোপা আমেরিকার আজকের খেলাটি ৮০ মিনিট দেরিতে শুরু হয়। দর্শকদের বিশৃঙ্খলার কারণে খেলা শুরু হতে দেরি হয়।

খেলার শুরুতে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করছিল কলম্বিয়া। আর্জেন্টিনা বেশিক্ষণ নিজেদের পায়ে বল রাখতেই পারছিল না। তবে এর মধ্যেও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে তারা।

গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। এ সময় বেশি দাপট ছিল কলম্বিয়ার। অনেক বেশি সুযোগ তৈরি করেছিল। মার্টিনেজ কয়েকবার আটকে দেন। বার বার বাঁচিয়ে দেয় আর্জেন্টিনাকে।

প্রথমার্ধের একেবারে শেষ সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে হাতছাড়া হয় সুযোগটি। বিপজ্জনক জায়গায় নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করেন আরিয়াস। ফ্রি-কিক নেন মেসি। বক্সের মাঝখান থেকে হেডার তাগলিয়াফিকোর। তবে বলটা নিচে রাখতে পারেননি। বিপদ হয়নি কলম্বিয়ার।

প্রথমার্ধে বল পজেশনের নিরিখে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫২.২ শতাংশ বল পজেশন ছিল কলম্বিয়ার। আর্জেন্টিনার বল পজেশন ছিল ৪৭.৮ শতাংশ। কলম্বিয়া গোলে শট নেয় আটটি। এর মধ্যে পোস্টে ছিল চারটি। আর্জেন্টিনা গোলে শট নেয় তিনটি। এর মধ্যে একটি ছিল গোল পোস্টে।

৬৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরেও নিজেকে সামাল দিতে পারেনি। মেসিকে এভাবে আগে কখনো দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে আসে পানি। কোনো মতে দু’হাত চাপা দিয়ে আটকালেও নিজেকে সামলাতে পারছিলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে যায় তার।

এরপর আক্রমণ-পাল্টা-আক্রমণে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্যভাবে শেষের পর অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল।

আক্রমণ-পাল্টা-আক্রমণের ম্যাচে কলম্বিয়ার প্রাধান্য দেখা গেলেও আর্জেন্টিনাও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। ৯১ মিনিটে ডি মারিয়া যদি ভারসাম্য না হারাতেন, তবে সেখানেই খেলা শেষ হয়ে যেত।

এরপর অতিরিক্ত সময়েই আসে আর্জেন্টিনার জয়সূচক গোল। জাদু দেখান পরিবর্তন হিসেবে নামা লাউতারো মার্তিনেস। এবারের কোপায় বারবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছেন তিনি। আরো একবার হলেন। ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাউতারো। তার পরে সোজা ছুটে যান মেসির দিকে। গিয়ে জড়িয়ে ধরেন। মেসিকে দেখে মনে হচ্ছিল, ধরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

খেলার বাকি সময় আরো মারামারি হলো। বিশেষ করে গোল শোধ করার জন্য শারীরিক শক্তি ব্যবহার করছিলেন কলম্বিয়ার ফুটবলারেরা। তাতে কাজের কাজ হয়নি। লাউতারোর করা একমাত্র গোলে কোপা জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews