1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গভবনে গেলেন সমন্বয়কদের প্রতিনিধি দল

  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১২১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন।

সোমবার রাতে তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সন্ত্রাসবিরোধী আন্দোলনে নিষিদ্ধি ঘোষিত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীমরা প্রথমে বঙ্গভবনে যান।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসেন, মোবাশ্বেরা করিম যান রাষ্ট্রপতির বাসভবনে।

আরিফ তালুকদার বলেন, আমাদেরকে রাষ্ট্রপতি ভবন থেকে বঙ্গভবনে আসার আমন্ত্রণ জানিয়েছে। আমরা যাচ্ছি। আমাদের সাথে মহামান্য রাষ্ট্রপতি কথা বলবেন। আমাদের আরও দুই সমন্বয়ক পথে রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলনে রূপ নেয়ার দুই দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে বোন শেখ রেহানাকে দিয়ে দেশ ছাড়েন।

বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি জানান, সরকার পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন হবে। এ জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে যাবেন তারা।

গত তিন মেয়াদে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চারটি নির্বাচন করা জাতীয় পার্টিও এই বৈঠকে ছিল।

সন্ধ্যায় কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে জানান, দেশ পরিচালনায় তাদের কথা শুনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews