1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৬ Time View

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দৈনিক ব্রিফিংয়ে সোমবার (৩ আগস্ট) এ কথা বলেছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক।

ফারহান হক বলেন, আমরা শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মুখপাত্র এসময় বলেন, ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে যারা রাস্তায় বের হচ্ছে তাদের রক্ষা করার জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করছি।

ব্রিফিংয়ে ফারহান হক একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দেন।

তিনি আরো বলেন, জাতিসংঘ এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা তাদের গণতান্ত্রিক এবং মানবাধিকারের পূর্ণ সম্মানের জন্য আহ্বান জানাই। এসময় তিনি সহিংসতার সমস্ত ঘটনার একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক সপ্তায় প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী। এ ঘটনার প্রেক্ষাপটে দেশে সৃষ্টি হয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার চলমান বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews