1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

প্যারিস থেকে দেশের পথে রওনা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২৮ Time View

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশের পথে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।  এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের স্পেশাল ফোর্স।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ড. ইউনূসের।  এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে (জিএসটি +৬) দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

এসময় ড. ইউনূসকে রিসিভ করবেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।  এদিন বিকেলে সেনা সদরদপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জানান, ড. ইউনূস দেশে পৌঁছার পর রাত ৮টায় শপথ অনুষ্ঠান হতে পারে।  সেখানে প্রায় ৪০০ জন সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে ওয়াকার উজ জামান বলেন, আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। পরে দুই-একজন যোগ হতে পারে। মোটামুটি একটা কাঠামো দাঁড়িয়ে গেছে।

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সেই সঙ্গে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ প্রস্তাব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews