1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস-স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শেখ হাসিনাকে ‘সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার’ দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে।

এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাতে লাঠি, রাম দা ও অন্যান্য ধারালো অস্ত্র বহন করছিল।

জানা যায়, জড়ো হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এসময় সেনাবাহিনীর উপর ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩-৪ হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। এসময় তারা উত্তেজিত হয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews