1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের পদত্যাগ

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। একইসঙ্গে ঢাবির ৭ হলের প্রভোষ্ট পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে উপাচার্য নিজেই জানান, আজ (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মাকসুদ কামাল বলেন, বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার।

অন্যদিকে, পদত্যাগ করা ঢাবির ৭ হলের প্রভোষ্ট হলেন- রোকেয়া হল, শামসুন নাহার, বিজয় ৭১, বঙ্গবন্ধু হল, মুক্তবযোদ্ধা জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি (শিক্ষা) অধ্যাপক সীতেশচন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews