1. admin@thedailypadma.com : admin :
যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩২ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল। সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন

জানা গেছে, বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনার কথা জানান সেনাপ্রধান ওয়াকার-ওজ-জামান।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাতে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর বিএনপির সঙ্গে ড. ইউনূসের এটিই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews