1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
জমকালো সমাপনীতে পর্দা নামল প্যারিস অলিম্পিকের - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

জমকালো সমাপনীতে পর্দা নামল প্যারিস অলিম্পিকের

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

জমকালো সমাপনীর মধ্য দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দীর্ঘ ১৭ দিন বিশ্বের নজর ধরে রেখেছিল বিগেস্ট শো অন আর্থ। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে উৎসবে মেতেছে অ্যাথলেট, স্বেচ্ছাসেবী, দর্শকরা। অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয়েছে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে।

প্যারিসে বিগেস্ট শো অন আর্থের সমাপ্তি, ফরাসি সাঁতারু লিওন মার্চান্ডকে দিয়ে শুরু শেষের আনুষ্ঠানিকতা। আইফেল টাওয়ারের শহরে নিভেছে অলিম্পিক মশাল। স্তাদে দ্য ফ্রান্স যার সাক্ষী, যে স্টেডিয়ামে হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনাল। এ ভেন্যু আরও একবার বর্ণিল।

সবচেয়ে আকর্ষণীয় মার্কিন অভিনেতা টম ক্রুজের স্টান্ট শো। বেজেছে মিশন ইমপসিবলের সাউন্ডট্র্যাক। চার বছর পর তার দেশেই হবে ৩৪তম আসর। আরও স্পট করে বললে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। মেয়র কারেন ব্যাসকে হস্তান্তর করেছে অলিম্পিক পতাকা।

প্যারিসের সেন নদীর তীরে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। যে নদীর দূষণ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সমাপনীতে ওসব কে মনে রাখে। পুরো বিশ্বের অ্যাথলেট, স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত স্তাদে দ্য ফ্রান্স।

নারী ম্যারাথনের পদক বিতরণ ডাচদের কাছে হয়ে থাকবে চিরস্মরণীয়। অলিম্পিকে রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নেদারল্যান্ডসের সিফান হাসান। ম্যারাথনে স্বর্ণ জেতা প্রথম ডাচ নারী। এমন মুহূর্ত কি আর ভোলা যায়?

সবচেয়ে বেশি হাস্যোজ্জ্বল যুক্তরাষ্ট্র। ৪০ স্বর্ণসহ ১২৬ পদক নিয়ে সেরা মার্কিনিরা। সমান স্বর্ণ জিতেছে চীনও।
নিয়ম মেনে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।

পরিচালক থমাস জলি ঘোষণা দিয়ে রেখেছিলেন স্বপ্নের জগতের মধ্য দিয়ে যাবেন ক্রীড়াপ্রেমীরা। আলোকসজ্জা, আতশবাজি, নৃত্যের ঝংকার, সুরের মূর্ছনা, সার্কাস আর্টিসদের পারফরম্যান্স সে কথার পূর্ণতা দিয়েছে, যা প্যারিস ছাপিয়ে ঠেকেছে লস অ্যাঞ্জেলেসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews