1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে: সেনা প্রধান

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View

পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

আজ সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পরিস্থিতি খুব স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ হয়, এখন সেটাও হচ্ছে না।’

থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।’

এসময় সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’

এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews