1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রংপুর কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

রংপুর কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪৫ Time View
রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা অভ্যন্তরে অবস্থান করছে সেনাবাহিনী।
আজ শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজান দেখা দেয়। দুপুরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়ভাবে জানা গেছে, একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে সেনাবাহিনীর সহায়তা কামনা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কারাগারের ভিতরে প্রবেশ করে। এ ঘটনায় হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, সকালে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন।
এদিকে, কারাগারের বাইরে র‌্যাব ও পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছেন সেনা সদস্যরা।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের জানান, কয়েদিদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews