1. admin@thedailypadma.com : admin :
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল আক্রমণ পালটা আক্রমণ ও গতিময় খেলায় নরওয়েকে হারিয়ে নকআউট রাউন্ডে উঠলো ফ্রান্স মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ইমন মোহাম্মদ।

ফেসবুকে তিনি লিখেন, চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।

এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন।

এর আগে গতকাল শুক্রবার নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ জন সমন্বয়ক-সহসমন্বয়ক পদত্যাগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews