1. admin@thedailypadma.com : admin :
'শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে': শিক্ষা উপদেষ্টা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

‘শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে’: শিক্ষা উপদেষ্টা

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের বর্তমানে বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছেন, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। এটা যে আমাদের দেশের জন্য সব ক্ষেত্রে উপযোগী, তা-ও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটায় ফিরে গেলেও এমনভাবে ফিরে যাব না যে, এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা (শিক্ষার্থীরা) যা পড়ে ফেলেছে, তার সঙ্গে মিল রাখতে হবে। সে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব হবে বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না। আমি বলছি না যে, শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব, সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাঁদের নিয়ে আসার।’

এই উপদেষ্টা বলেন, ‘এখানেই এত দিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য। এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে।’

তিনি বলেন, ‘শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানবসম্পদের উন্নয়ন না হয়, তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews